শর্তাবলী
ব্যবহারের শর্তাবলী
১. সেবা
আমার মিস্ত্রী গ্রাহক ও দক্ষ মিস্ত্রিদের মধ্যে সংযোগ স্থাপন করে। কাজের মান নিশ্চিত করতে আমরা মিস্ত্রিদের তথ্য যাচাই করি।
২. মিস্ত্রিদের দায়িত্ব
- রেজিস্ট্রেশনে দেওয়া সব তথ্য সত্য ও নিজের হতে হবে।
- গ্রাহকের সাথে ভদ্র আচরণ ও মানসম্মত কাজ করতে হবে।
- মিথ্যা তথ্য বা অসদাচরণের প্রমাণ পেলে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হবে।
৩. মূল্য ও পেমেন্ট
কাজ শুরুর আগে মিস্ত্রি খরচ জানিয়ে দেবেন। অনলাইন পেমেন্ট (বিকাশ, নগদ, উপায়) যাচাইয়ের পর নিশ্চিত হয়। ভুল নম্বরে পাঠানো টাকার দায় প্রতিষ্ঠান বহন করবে না।
৪. বাতিল
নির্ধারিত সময়ের আগে ফোন করে বুকিং বাতিল করা যাবে।
৫. পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলী পরিবর্তন করা হতে পারে। পরিবর্তিত শর্ত এই পাতায় প্রকাশ করা হবে।
